রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে পশ্চিমারা: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
-ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ তথা পশ্চিমারা সবাই এক হয়ে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে’ বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, “আমার মতে, আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক।”

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের দুই দিক থেকেই বেশি শক্তি আছে। তারা (ইসরাই ও মার্কিন যুক্তরাষ্ট্র) যদি আবার হামলা চালায় আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই সংঘাত ৮০ দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয় বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে।

এরমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির যুবসমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন-ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান।

এদিকে, তেহরান-ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতিই আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর