শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে এক স্বর্ণ পাচারকারী আটক স্ত্রীকে মারধর করা মাদকাসক্ত স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা, সিমেন্টসহ আটক ৫ কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়? শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ? ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫ খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬



রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। র‍্যাব বলছে, গ্রেফতার ৩ জন দীর্ঘদিন ধরে মিরপুর ও আশপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মিরপুর-১ পাইকপাড়া এলাকায় সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ৪ এর কোম্পানি কমান্ডার, স্পেশাল কোম্পানি স্কোয়াড্রন লি: নাজমুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো, ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন (৫৫), শাকির আহম্মেদ সুমন ও হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।

নাজমুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র‍্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে র‍্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ অস্ত্রধারী ৩ জন গ্রেফতার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামিদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া একই অভিযানে আসামিদের সঙ্গে মাদক ব্যবসায়ী বাবু পিচ্চি ওরফে বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

গত ২৯ ডিসেম্বর সজিব ইসলাম ওরফে ভাগ্নে সজিবকে (২২) ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলিসহ আটক করেছিল র‍্যাব-৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর