সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে বিপুল গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মোছা. আঁখি ও মো. আলী হোসেন নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার(০৩ জানুয়ারি) সন্ধ্যায় কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ।

রবিবার (০৪ জানুয়ারি) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোসা. আখি এবং পলাতক মোসা. শাহনাজ বেগমের শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় মোসা. আখি এবং মাদক সরবরাহকারী মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পল্লবী থানার ওসি জানান, এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর