মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার শিশু উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


বাগেরহাটের কচুয়ায় ১০ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত আরমান শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি এলাকার এক স্থানীয় ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, সেখানে একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং দ্রুত আইনি সহায়তা প্রয়োজন।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মুহাম্মদ রবিউল হাসান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কচুয়া থানা পুলিশকে জানান। ঘটনার তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপ্যাচার এসআই আব্দুল বারী।

সংবাদ পেয়ে কচুয়া থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ইউনিটে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্তের নাম আরমান শেখ। ঘটনার পর কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ দে-পাড়া বাজার এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর