বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে খাবারে চেতনানাশক প্রয়োগে চুরি: গৃহপরিচারিকা গ্রেফতার ,৮ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



রাজধানীর পল্লবীতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে একটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের পাশাপাশি স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত এক স্বর্ণকারকেও আটক করা হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. আলমগীর জাহান এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সম্প্রতি পল্লবী থানাধীন এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর থানায় মামলা রুজু করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গৃহপরিচারিকা মোসা. শিউলী কৌশলে বাদীর পরিবারের সদস্যদের পেঁপে ভাজির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে তিনি ড্রেসিং টেবিলের তালা ভেঙে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা) ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যান।

এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে কাফরুল থানা এলাকা থেকে মোসা. শিউলীকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিউলী ঘটনার সত্যতা স্বীকার করেন। তার দেওয়া তথ্য ও দেখানো মতে আদাবর থানাধীন একটি কাঁচাবাজারে অবস্থিত মো. আনোয়ার হোসেনের মালিকানাধীন ‘প্রভা জুয়েলার্স’ থেকে চুরি হওয়া মোট ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত দোকানের কারিগর মো. নাদিম হোসেনকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত গৃহপরিচারিকা শিউলীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তিনি একাধিক চুরির ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর