বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে বাদ আছর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সভাপতি রাসেল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর