শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টিকা দিতে গিয়ে রাস্তায় প্রাণ গেল ১৪ দিন বয়সী নাতনি ও নানির

নীলফামারী প্রতিনিধি : / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
- ফাইল ছবি।

নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে পিকআপভ্যানের ধাক্কায় ১৪ দিনের নবজাতক নাতনি ও নানি নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। নবজাতকের বাবার নাম মো. বাবুল হোসেন। একসঙ্গে নানি ও নাতনির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, আব্দুস ছাত্তার খানের স্ত্রী সুর্য খাতুন (৫৫) তার নাতনি সামিয়া আক্তারকে (১৪ দিন) টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় সুর্য খাতুনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডিমলা থানার ওসি মো. ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানি ও নবজাতক নাতনির মৃত্যুর ঘটনায় চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর