মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ছিল ১০৫ সুইচ গিয়ার,গ্রেফতার ১ সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের সংঘর্ষ, আহত প্রায় ৩০ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পক্ষ হতে ড. এম এ মুহিতের জন্মদিন উদযাপন এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। জাহেরা বেগম ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।


নিহতের ছেলে আল মাহমুদ শনিবার সকালে জানান, রাতে তাঁর মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, শিয়ালের কামড়ে ওই বৃদ্ধার আহত হওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের সত্যতা নিশ্চিত হলে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর