শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের শিশু সাংবাদিকরা পেলো সনদপত্র

নিজস্ব প্রতিবেদক: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জ জেলায় শিশুদের নিয়ে হয়ে গেল দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। ইউনিসেফের অংশীদারিত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বুধবার জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে শিশু সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন কিশোর-কিশোরী অংশ নেয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।

মঙ্গলবার কর্মশালার প্রথমদিন অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার সনদ, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই এবং সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিন বুধবার সংবাদ প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জাতীয় সঙ্গীত পরিবেশন, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশন করেন অংশ গ্রহনকারী শিশুরা।

সুন্দর নিরিবিল পরিবেশে কর্মশালার আয়োজন করায় আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে শিশুদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন বলেন, পৃথিবীটা হলো একটি খোলা জানালা। প্রতিটি শিশুকে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জণের জন্য এই খোলা জানালার সাথে যুক্ত হতে হবে। হ্যালো সেই জানালার পথ উন্মুক্ত করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুরা নিজেদের মত প্রকাশের পাশাপাশি শিশুর অধিকার নিয়ে মতামত প্রদান ও অসঙ্গতি নিয়ে তথ্য প্রকাশ করতে পারবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, শিশুদের মেধা বিকাশে এই আয়োজন প্রশংসার দাবী রাখে। আমরা আশা করি কর্মশালায় অংশগ্রহনকারী শিশুদের লেখুনির মাধ্যমে জেলার সকল শিশুর সমস্যা, সম্ভবনা ও অধিকারের কথা উঠে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর