বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫২ ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যানচালককে বলাৎকার ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসা পত্র দেওয়ার নামে অর্থ আদায়, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬


সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পত্র প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগে উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসা পত্র দেওয়ার সময় অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো : মুস্তাফিজুর রহমান বুধবার (১৪ জানুয়ারি) প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশংসা পত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।

নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর