রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল চাঁদাবাজির সাথে জড়িত পুলিশ সদস্যদের তালিকাও প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাউন্ট ফুজিতে ক্লান্ত ছোট ছেলেকে একা ফেলেই পাহাড়ে উঠতে ছুটলেন পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের ৭ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার পলিথিনের চালান জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে

অনলাইন ডেস্ক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে রবিবার। মেলবোর্নে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি থাকলেও বাড়তি চাপ নিতে চান না নোভাক জোকোভিচ।

ইতিহাস গড়ার আলোচনা থাকলেও সেটিকে ‘এখনই না হলে কখনোই নয়’ ভাবনায় দেখছেন না সার্বিয়ান এই তারকা। ৩৮ বছর বয়সী জোকোভিচ বর্তমানে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মালিক। অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০টি শিরোপা জিতেছেন। সে কারণেই এবারও অনেকের চোখে সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন জোকোভিচ।

তবে এসব আলোচনা নিজের খেলায় প্রভাব ফেলতে দিতে চান না জোকোভিচ, ‘২৫তম শিরোপা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমি বরং যা অর্জন করেছি, সেদিকেই মন দিতে চাই। ২৪ কোনোভাবেই খারাপ সংখ্যা নয়।’

চাপমুক্ত থেকে খেলাই এখন তার মূল লক্ষ্য। অতিরিক্ত প্রত্যাশা ভালো পারফরম্যান্সের পথে বাধা হয়ে দাঁড়ায় বলেও মনে করেন এই অভিজ্ঞ তারকা।

নিজের ফিটনেস ও আত্মবিশ্বাসের ওপর আস্থা রাখছেন জোকোভিচ, ‘যখন পুরোপুরি ফিট থাকি, তখন যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে।’

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে স্পেনের পেদ্রো মার্টিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেন অভিযান শুরু করবেন চতুর্থ বাছাই জোকোভিচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর