বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সেমিফাইনাল খেলতে কার কী সমীকরণ?

অনলাইন ডেস্ক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জমে উঠেছে শেষ চারের লড়াই। ইতোমধ্যে দুই গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে, বাকি দুই জায়গা নিয়ে চলছে হিসাব-নিকাশ। শেষ চারের বাকি দুটি জায়গা পূরণের লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও নিউজিল্যান্ড ও পাকিস্তানের।

ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে গ্রুপ-১ থেকে জিম্বাবুয়ে বিদায় নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। এ গ্রুপ থেকে শেষ টিকিটের জন্য লড়বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে উইন্ডিজ। রবিবার কলকাতায় মুখোমুখি হবে দুই দল। জয়ী দলই যাবে সেমিফাইনালে। তবে ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠতে চাইলে আজ ইংল্যান্ডকে হারাতে হবে। হারলে তাদের আশা নির্ভর করবে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর।

অন্যদিকে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ। ইংল্যান্ডের কাছে যদি নিউজিল্যান্ড হেরে যায় তবে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারে। কিউইদের সমান ৩ পয়েন্ট হবে তাদের। কিন্তু তখন নেট রানরেটের হিসাব আসবে, বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে না হারলে যেখানে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর