রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপে ব্যর্থতার খেসারত, বিশাল জরিমানার মুখে সালমান-বাবররা

অনলাইন ডেস্ক: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিরল সিদ্ধান্ত নিয়েছে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর। টুর্নামেন্টে নাটকীয় লড়াই থাকলেও শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে পারেনি সালমান আলী আঘার নেতৃত্বাধীন দল। ফলে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের।

সাধারণত ক্রিকেটাররা ভালো খেললে বোনাস বা পুরস্কার পান, কিন্তু খারাপ করলে জরিমানার নজির খুব কমই দেখা যায়। তবে এবার ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বোর্ড। বিশ্বকাপে ব্যর্থতার কারণে বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিসহ প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা গুনতে হবে।

এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিপক্ষে একপেশে হারের পরপরই এই সিদ্ধান্ত নেয় বোর্ড। দল যদি সেমিফাইনালে জায়গা করে নিতে পারত, তাহলে হয়তো এই শাস্তি এড়ানো যেত। কিন্তু শেষ চারে উঠতে না পারায় জরিমানার সিদ্ধান্ত আর পরিবর্তন করা হয়নি।


এখানেই শেষ নয়। গণমাধ্যমের দাবি, পাকিস্তান টি-টোয়েন্টি দলে বড় রদবদলের কথা ভাবা হচ্ছে। পরিবর্তন আসতে পারে নেতৃত্বেও। বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শুরু হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ঘাম ঝরিয়ে জিততে হয় সালমানদের। ৩ বল হাতে রেখে জেতে ৩ উইকেটে, যদিও লক্ষ্য ছিল মাত্র ১৪৮ রান। পরের ম্যাচে অবশ্য যুক্তরাষ্ট্রকে দাপটের সাথে হারিয়ে আগের বিশ্বকাপের প্রতিশোধ নেয়। যদিও পাকিস্তান ভেঙে পড়ে ভারতের বিপক্ষে। ১৭৫ রান তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়, হারে ৬১ রানের ব্যবধানে। নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে অবশ্য অনায়াসে জায়গা করে নেয় সুপার এইটে।

সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দল পায় একটি করে পয়েন্ট। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান। ৫ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় ১৬৫ রান তাড়া করতে নামা ইংলিশরা। এরপর সমীকরণের অঙ্ক মেলাতে না পারায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতেও সেমিফাইনালে যেতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর