শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সিদ্ধিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ব্লক রেইড দিয়ে দুই নারীসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাগমারা ও শিমরাইল টাইগার মিল মাঠে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ৩০০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।

গ্রেফতারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৫৬), মাসুদ রানা (২৫), দুলালা হোসেন (৩৯) বিজয় (৩০), জুম্মন মোল্লা (৩০) শাকিল (২৮), মো. হৃদয় (১৬), আলেয়া বেগম (৬০) মো. রিদয় (১৮) ও ফারজানা আক্তার (২৫)

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সানারপাড় বাগমারা ও ৪নং ওয়ার্ডের সিমরাইল টাইগার মিলমাঠ এলাকায় ব্লক রেইড দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর