রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার কিশোরগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা: ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যারা বাংলাদেশ চায়নি তারাই মসনদে বসতে চায়- টুকু

নিজস্ব প্রতিবেদক: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধীতা করেছে। পাকিস্তানী বাহিনীর সাথে হাত মিলিয়ে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে লক্ষাধিক মা-বোনকে পাকিস্তানীদের হাতে তুলে দিয়ে ধর্ষন করিয়েছে। তারা কখনো বাংলাদেশ নামে রাষ্ট্র হোক চায়নি। আজ সেই জামায়াত বাংলাদেশের মসনদের বসতে চায়। বাংলাদেশে নারী-পুরুষ, তরুন-যুবক, বৃদ্ধবনিতা কেউ তা মেনে নিবে না। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে গনসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে হাজার হাজার নেতাকর্মী গুম ও খুন ও নির্যাতনের শিকার হয়েছে। আমাকেও জেল দেয়া হয়েছিল। বিদেশে আড়াই বছর একা একা বহু কস্টে দিন যাপন করেছি। ভেবেছিলাম আমার বন্ধু সাদেক হোসেন খোকার মতো আমারও লাশ দেশে আসবে। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আপনাদের সেবা করার জন্য।

টুকু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জে তাঁত শিল্প, বেকার যুবকদের প্রশিক্ষন ও বেকার ভাতা, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলী কার্ড প্রদান করা হবে। গ্রামাঞ্চলের প্রতিটি রাস্তাঘাট, হাসপাতাল, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হবে। জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার মতো তারেক রহমান দেশকে উন্নয়নের শিখরে পৌছে দিবেন।

জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে টুকু বলেন, আমার কোন চাওয়া-পাওয়া নেই। আমার পরিবার যেমন আপনাদের সেবা করেছে। আমিও তেমনি আপনাদের সেবা করবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত তালিমের নামে মা-বোনদের ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করছে। এ জন্য সকলকে সতর্ক থাকতে হবে। জান্নাতের মালিক আল্লাহ কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। নারীদের নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করছে। তাই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখান করে আগামীতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

গনসংযোগকালে ইউনিয়ন বিএনপি নেতা নুরে আলম, আনিসুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ নেতাকর্মীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর