সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভিত্তিহীন প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের রাজনীতি চলছে: আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

দেশে ভিত্তিহীন প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, যারা দেশের বাস্তবতা, জেলা ও অঞ্চলের প্রকৃত সমস্যা এবং মানুষের দৈনন্দিন কষ্ট বোঝে না, তারা ক্ষমতায় এলে জনগণের কোনো উপকারে আসবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর শাপলা কলি প্রতীকের পক্ষে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।

আসিফ মাহমুদ বলেন, একটি দলের প্রধান সারা দেশে ঘুরে এমন সব প্রতিশ্রুতি দিচ্ছেন, যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কুমিল্লায় গিয়ে ইপিজেড করার কথা বলা হচ্ছে, অথচ সেখানে ২৬ বছর ধরে ইপিজেড রয়েছে। নীলফামারীতে মেডিকেল কলেজ করার ঘোষণা দেওয়া হচ্ছে, যেখানে ইতোমধ্যে মেডিকেল কলেজ আছে। আবার তিস্তার তীরে গিয়ে ব্যারেজ নির্মাণের কথা বলা হচ্ছে, অথচ তিস্তায় ব্যারেজ গত শতাব্দীতেই নির্মিত হয়েছে।

তিনি বলেন, যারা জানে না কোন জেলায় কী সমস্যা রয়েছে, যারা গ্রাম-গঞ্জের মানুষের কষ্ট বোঝে না, তারা দেশের সমস্যার কার্যকর সমাধান করতে পারবে না। জনগণের বাস্তব চাহিদা না বুঝে দেওয়া প্রতিশ্রুতি শুধু বিভ্রান্তি তৈরি করে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, শাপলা কলি প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করলে ১২ তারিখের পর দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হবে। চাঁদাবাজদের আর কোনো জায়গা থাকবে না।

বিএনপি যদি ফ্যাসিস্টের মতো আচরণ করে, তবে তাদেরও এ দেশে কোনো স্থান হবে না। ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি প্রতীক সেই পরিবর্তনের প্রতীক।

এ সময় তিনি পিরোজপুর-৩ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. শামীম হামিদীর পরিচয় তুলে ধরে পরিবর্তনের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

এছাড়া বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির সেক্রেটারি ফয়সাল মাহমুদ শান্ত এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বিন সাঈদী।

বক্তারা শাপলা কলি প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। জনসভায় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর