মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামীলীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৬) মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান।

আহমদ মোস্তফা খান (বাচ্চু) সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি এনায়েতপুর গ্রামের মৃত আলহাজ আবু মুসার ছেলে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি সকালে অসুস্থ্য হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। তিনি আরো বলেন, গত ২৪ এপ্রিল ২০২৫ইং তারিখে তিনি কারাগারে আসেন। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ ৪টি মামলা ছিলো।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, সকালে অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর