রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ শহরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহত গৃহবধু শহরের জুবলী রোডে অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী। ইতিমধ্যে ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আজ সকালে মেয়েকে মাদরাসায় রেখে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস আই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরো জানান, এই ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দূর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করে। আটক চালক শহরের সয়াধানগড়া মহল্লার আশরাফুল ইসলাম আশা। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর