রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ঘরে বসেই বিমান ওড়ানোর রোমাঞ্চ: গুগল আর্থ-এ যেভাবে খেলবেন ফ্লাইট সিমুলেটর দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির আমার কাছে অবাক লাগেনি কারণ স্বর্ণা এভাবেই খেলে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল

নিজস্ব প্রতিবেদক: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল এসেছে।

রবিবার(১৫ ফেব্রুয়ারি)পুলিশের অতিরিক্ত ডিআইজি ও জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান মহিউল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে নির্বাচনসংক্রান্ত সেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ সময়ে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকলের মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে সাধারণ অনুসন্ধানমূলক।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে ৯৯৯ প্রাপ্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে, যা সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সহায়ক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর