বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
-মোস্তফা কামাল টিপু। (মাঝে)।

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা। গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালান টিপু।

ছাত্রলীগের সাবেক নেতা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তী সময়ে তিনি বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল আজাদ জানান, অভিযানে টিপুর কার্যালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের পরিমাণ গণনার পর জানানো হবে।

ওসি বাবুল আজাদ আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করকে সক্ষম হয়েছি। টিপুর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা আছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর