রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে দু:স্থদের দুম্বার মাংস ছিনতাই

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫



সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দু:স্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কে কারা এ মাংস ছিনতাই করেছে তা নিশ্চিত করতে পারেননি।

আজ বুধবার (২৯ অক্টোবর) উপজেলা সংলগ্ন মসজিদের পাশে এ ঘটনা সংঘটিত হয়েছে।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক ১৬৪ প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ করা হয়। বুধবার বিকেলে বিতরণের খবর পেয়ে শতশত উৎসুক জনতা সেখানে ভীড় করেন।

এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান দুই দিনের প্রশিক্ষণে থাকায়, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত দায়িত্ব পান । তিনি তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু ছাঈদ মল্লিক কে সঙ্গে নিয়ে পুলিশ পাহাড়ায় মাংসের প্যাকেট বিতরণ করেন।


এ সময় তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদ্রাসার পক্ষে শিক্ষক মো: সুলতান এক প্যাকেট দুম্বার মাংস বুঝে নেন।

মাংস নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের রাস্তায় ভিড়ের মধ্যে কয়েকজন মিলে তাকে আটকিয়ে মাংসের প্যাকেটটি ছিনতাই করে নিয়ে যান। তবে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান।

মথুরাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো: সুলতান সাংবাদিকদের বলেন, দু:স্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যায় ভাবতেই পারিনি। আল্লাহ এর বিচার করবেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি তাড়াশ থানার ওসির সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর