বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত ১৩২

অনলাইন ডেস্ক: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১৩২ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ঘনবসতিপূর্ণ পেনহা কমপ্লেক্স ও আলেমাও কমপ্লেক্স এলাকায় এই অভিযান চালানো হয়।

রিও ডি জেনেইরো রাজ্য পাবলিক ডিফেন্ডার অফিস বুধবার এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে পেনহা কমপ্লেক্স এলাকার রাস্তায় অন্তত ৫০ জনের মরদেহ পড়ে থাকতে দেখে কেঁদে ফেলে স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘রাষ্ট্র গণহত্যা চালিয়েছে। এটি কোনো পুলিশি অভিযান ছিল না। তারা সরাসরি হত্যা করতে, জীবন নিতে এসেছিল।’

এদিকে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের ওই অভিযানে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো।

তবে তিনি বলেছিলেন, ‘‌নিহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে। মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’

সামরিক ধাঁচের ওই অভিযানের সময় চারজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। রিওর সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন কমান্ডো ভার্মেলহো বা রেড কমান্ডের বিরুদ্ধে অভিযানে অংশ নেন আড়াই হাজার পুলিশ সদস্য।

রিও ডি জেনেইরো কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী ওই অভিযানের সময় সংঘর্ষে ‘৬০ জন অপরাধী’ নিহত হয়েছে। তবে ৩৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অধিকারকর্মী রাউল সান্তিয়াগো বলেছেন, ‘এমন কয়েকজন ব্যক্তি আছেন, যাদের মূলত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অনেকের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠে গুলি করা হয়েছে। এটিকে জননিরাপত্তা হিসেবে বিবেচনা করা যায় না।’

সূত্র : বিবিসিওয়াশিংটন পোস্ট, এএফপি, আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর