রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাগড়াছড়িতে ইউপিডিএফের হামলার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ইউপিডিএফের হামলায় ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বুধবার পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মোজাহিদ।বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুল মজিদ অ্যাডভোকেট রনি, ছাত্রনেতা কায়েস। বক্তারা এসব সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “ইউপিডিএফের সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।”

বক্তারা আরও বলেন, “এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিক্ষোভ মিছিলও সমাবেশে পিসিসিপি খাগড়াছড়ি জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর