সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে রহস্যজনকভাবে বৃদ্ধের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
oplus_0

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রহস্যজনক ভাবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাব আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান (৬২) ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই নিহত আব্দুল হান্নানের সঙ্গে তার স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় সংসারে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান।

শনিবার বিকেলে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় ঘরের ভেতরে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত বলে নিশ্চিত হন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

০৭-০৩-২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর