শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন,ইমরান সভাপতি, রাফি সাধারণ সম্পাদক, ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা, পাশে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিমান দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত সাতজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সেখানে গিয়ে আমিনুল হক তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহতদের আর্থিক অনুদান প্রদান করেন।

 

এ সময় তিনি বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। বিএনপি সব সময় জনগণের দুঃসময় ও সংকটে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।” পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। দলের নেতারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়- মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন, যা সব সময় মানুষের পাশে থাকতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর