মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক: / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
-সংগৃহীত ছবি

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ধ্বংস হওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস দেনা’র ৮৪ জন নাবিকের মরদেহ ইরানে ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের অদূরে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী ঘটনার নয় দিন পর আজ শুক্রবার শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় মরদেহগুলো প্রত্যাবাসনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইরান থেকে পাঠানো একটি বিশেষ চার্টার্ড বিমানে করে এসব মরদেহ দেশটিতে ফিরিয়ে নেওয়া হবে। কলম্বোর ইরানি দূতাবাসও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে উদ্ধার হওয়া ৩২ জন নাবিক আপাতত শ্রীলঙ্কাতেই থাকছেন বলে জানিয়েছে দেশটির সরকার। চিকিৎসাধীন এসব নাবিকদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে রেড ক্রস।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তাপ ভারত মহাসাগরে ছড়িয়ে পড়ার এক নজিরবিহীন ঘটনা হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিল কলম্বো। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন, যাদের মধ্যে দ্বিতীয় একটি ইরানি জাহাজ ‘আইরিস বুশেহর’-এর নাবিকরাও রয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে বুশেহর জাহাজটিকে শ্রীলঙ্কার নৌবাহিনী নিরাপদ আশ্রয়ে রেখে মেরামত করছে। অন্যদিকে, ভারতের কোচি বন্দরেও ১৮৩ জন ইরানি নাবিককে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর