রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হামলার ভয় উপেক্ষা করে তেহরানের রাস্তায় লাখো জনতার ঢল

অনলাইন ডেস্ক: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
-সংগৃহীত ছবি

রমজান মাসের শেষ শুক্রবার আজ ইরানসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কুদস দিবস। এ বছর এমন এক সময়ে এই দিবসটি পালিত হচ্ছে যখন ইরান সরাসরি মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের শিকার। গত দুই সপ্তাহ ধরে চলা এই হামলায় ইতোমধ্যে ১,৩শ’র বেশি ইরানি নাগরিক নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে বড় একটি অংশই নারী ও শিশু। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আজ রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছেন।

তেহরানের এঙ্গেলার স্কয়ারে আয়োজিত মূল সমাবেশে অংশ নেওয়া জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। সমাবেশের চলাকালীন আকাশপথে হামলার শব্দ শোনা গেলেও সাধারণ মানুষের মাঝে কোনো আতঙ্ক দেখা যায়নি; বরং তারা গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।

এবারের সমাবেশে একটি বিশেষ দিক ছিল নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির প্রতি জনগণের ব্যাপক সমর্থন। মিছিলকারীদের হাতে তার ছবি এবং ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল। বহু মানুষ দলবদ্ধভাবে পিটিশনে স্বাক্ষর করে নতুন নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন।

রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের কর্মকর্তারাও সাধারণ মানুষের সাথে এই মিছিলে যোগ দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই একা রাস্তায় হাঁটতে দেখা যায়।

সমাবেশে উপস্থিত হয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের ইস্পাতকঠিন সংকল্প বুঝতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প যত বেশি চাপ প্রয়োগ করবেন, ইরানিদের প্রতিরোধ করার ইচ্ছা তত বেশি শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন। কুদস দিবসের সমাবেশে ইসরায়েলি হামলার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা মূলত ইসরায়েলের ভয় ও হতাশার বহিঃপ্রকাশ।

ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বর্তমান বিশ্বের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। একসময়ের যে মধ্যপ্রাচ্যকে শত্রুরা নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে দেখত, তা এখন একটি শক্তিশালী প্রতিরোধ কেন্দ্রে পরিণত হয়েছে।

সূত্র: প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর