শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে আয়োজিত মাসিক অভিভাবক সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার আগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং হিটলার আলীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ছাইদুর ইসলাম মোগল।

এছাড়াও বক্তব্য রাখেন আরিফ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম. আরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও কালের কণ্ঠের সাংবাদিক আতাউর রহমান রাজু, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা হায়দার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজিতা রানী, শিক্ষক পারভীন খাতুন, রাকিবুল ইসলাম, মাহফিজুর রহমান, সজিব আলী, ফরহাদ আলী ও রিমা খাতুনসহ অনেকে।

আরিফ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম. আরিফুল ইসলাম বক্তব্যে বলেন, রমজান মাস হলো ইবাদতের মাস। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করে থাকি। আল্লাহ যেন আমাদের রমজান মাসের উসিলায় সবাইকে ক্ষমা করে দেন। তিনি আরও বলেন, এলাকার কোনো কোমলমতি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং স্বল্প খরচে ভালো মানের শিক্ষা গ্রহণ করতে পারে, সেই চিন্তা থেকেই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এজন্য তিনি সবার কাছে বিদ্যালয়ের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইফতারের আগে খেইশ্বর বায়তুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা শাহাদাত হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর