রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভিকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

তেহরানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও বহির্বিশ্বে ‘বেপরোয়া ও অস্থিতিশীল কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে মুসাভিকে তলব করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

‘পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস’ এক বিবৃতিতে বলেছে, একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে যুক্তরাজ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার ও অভিযোগ দায়েরের পর ইরানের দূতকে তলব করা হলো।

চলতি মাসের শুরুর দিকে ৪০ বছরের নেয়ামাতুল্লাহ শাহসাভানি ও ২২ বছর বয়সি আলীরেজা ফারাসাতীকে ইরান-সংশ্লিষ্ট একটি তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ব্রিটেনের প্রাচীনতম সিনাগগসহ (ইহুদি উপাসনালয়) বিভিন্ন লক্ষ্যবস্তুতে রেকি বা নজরদারি চালানোর অভিযোগ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর