মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির শেরপুরে অগ্রণী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সোনাইমুড়িতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১৭ উত্তরায় ৩৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে দু:স্থদের জন্য বরাদ্ধকৃত দুম্বার মাংস ছিনতাইয়ের মূলহোতা লিটন মির্জা গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫



সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দু:স্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা যুবদলের যুগ্ম আহবায়কের ভাই লিটন মির্জা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

সে তাড়াশ পৌর সদরের থানা পাড়া মহল্লার মৃত: নাজু মির্জার ছেলে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর তাড়াশ উপজেলার ৪৪ টি মাদ্রাসা ও এতিমখানার জন্য সৌদি সরকারের পাঠানো দু:স্থদের জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বিতরণ করা হয়।

এ সময় দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার জন্য বরাদ্ধকৃত এক কার্টন দুম্বার মাংস, ওই মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ গ্রহণ করেন। এরপর তিনি মাংসের কার্টন নিয়ে উপজেলা মসজিদের কাছে পৌঁচ্ছালে এক দল ছিনতাইকারীরা তা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে, প্রশাসনের টনক নড়ে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আসামীদের সনাক্ত করেন।
পরে দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মহতামিম মো: নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মামলার মুল আসামী লিটন মির্জাকে গ্রেফতার করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, মামলার মুল আসামী লিটন মির্জাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর