রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে

অনলাইন ডেস্ক: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
- ইব্রাহিম জুলফাকারি। সংগৃহীত ছবি

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানা গেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, তোমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে এখন নিজের সঙ্গেই আলোচনা করছো?

তার এই মন্তব্য আসে একদিন পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন—মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শেষ করতে ইরান সমঝোতায় আসতে আগ্রহী।

জোলফাকারি আরও বলেন, আমাদের মতো মানুষের সঙ্গে তোমাদের মতো মানুষের কখনোই মিল হতে পারে না। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্বীকার না করবে যে আঞ্চলিক স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর মাধ্যমেই নিশ্চিত হয়, ততদিন পর্যন্ত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগের অবস্থায় ফিরবে না। যুদ্ধের আগের জ্বালানির মূল্যও আর ফিরে আসবে না।

তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বাকযুদ্ধকে উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : রয়টার্স ও আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর