শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। শুক্রবার (২৭ মার্চ) এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সিবিএস জানিয়েছে, হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, তাঁদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন। যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন ও দোকানপাট। প্রাণ হারিয়েছেন একজন এবং আহত হয়েছেন ৪ জন। পশ্চিম তীরে হেবরনসহ কয়েকটি জায়গার আকাশে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র।

ইরানেও অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পরমাণু স্থাপনার পর শুক্রবার বড় ধরনের হামলা চালানো হয়েছে তেহরানের খোন্দাব পানি গবেষণা কেন্দ্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর