মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে সিকদার পেট্রোল পাম্পে গাজার গাছের সন্ধান

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনের পেছনে গাজার একটি গাছের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) এর পেছনে গাছটি দেখতে পান স্থানীয়রা।

ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম জানান, তারা চলতি বছরের জানুয়ারি মাসে মেসার্স শিকদার ফিলিং স্টেশন-টি পূর্বের মালিক এর কাছ থেকে ক্রয় করেন। বর্তমানে ফিলিং স্টেশনটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ-এর আওতায় পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, গাঁজার গাছটি কীভাবে এখানে বেড়ে উঠেছে, আমরা বলতে পারছি না। এ বিষয়ে ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, গাছটি তিনি মঙ্গলবার সকালেই দেখতে পান বলে নিশ্চিত হয়েছেন।

এ দিকে এ বিষয়ে ফিলিং স্টেশনের পূর্বের মালিক রাকিবুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফিলিং স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর থেকে আমি সেখানে আর যাই না। গাছটি কীভাবে সেখানে এসেছে বা কে লাগিয়েছে, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। বিষয়টি আমি প্রথম শুনলাম।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পাইলাম। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর