বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে মাইকিং ছাড়াই ‘গোপন’ নিলামের অভিযোগ নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১ দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে জয়পুরহাটে হঠাৎ শিশু ডায়রিয়ার প্রকোপ, দুই দিনেই ভর্তি শতাধিক কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়োগ আয়া, ওয়ার্ডবয় কাজ করেন প্রশাসনিক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫ পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে হঠাৎ শিশু ডায়রিয়ার প্রকোপ, দুই দিনেই ভর্তি শতাধিক

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটে হঠাৎ শিশু ডায়রিয়ার প্রকোপ, দুই দিনেই হাসপাতালে ভর্তি শতাধিক। হঠাৎ করেই জেলাই শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত দুইদিনেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১শ’র ও বেশি শিশু রোগী জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপে হাসপাতালের তৃতীয় তলার ডায়রিয়া ওয়ার্ড নীচ তলায় স্থানান্তর করেও জায়গা না হওয়ায় মেঝেতেও চলছে রোগীদের চিকিৎসা সেবা ।

বুধবার (১ এপ্রিল-২০২৬) বিকালে সরেজমিন হাসপাতালে দেখা গেছে, হাসপাতালের নীচ তলার বেডেও স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীদের স্যালাইন পুশ করা হয়েছে। পুরো ওয়ার্ড ছাপিয়ে এখন করিডোর পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ায় অনেক রোগী বাড়িও ফিরেছেন।

জয়পুরহাট সদরের হরিপুর গ্রাম থেকে শিশুদের চিকিৎসা নিতে আসা আবু বকর সিদ্দিক জানান,‘তার সাড়ে চার ও দেড় বছরের দুই শিশুই হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সকাল দশটায় তাদের হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেশি। স্যালাইন দেওয়ার পর কিছুটা সুস্থ মনে হচ্ছে। খাবারের ত্রুটির কারণেই তার সন্তানরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে তিনি দাবি করেন ।

একই ওয়ার্ডে ভর্তি হওয়া দুই বছরের শিশু আব্দুর রহমানকে নিয়ে তার মা জলি আকতার মঙ্গলবার রাতে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ইছবপুর গ্রাম থেকে এসেছেন তিনি বলেন, হঠাৎ করেই তার সন্তান পাতলা পায়খানা ও বমি করতে থাকে। উপায়ান্তর না দেখে রাতেই নিয়ে এসেছি হাসপাতালে। দুই ব্যাগ স্যালাইন পুশ করার পর এখন কিছুটা ভালো। তবে কী কারণে তার সন্তানের ডায়রিয়া হয়েছে তা তিনি বলতে পারেননি।

জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রাম থেকে আসা নাঈম হোসেন বলেন, তার দেড় বছরের শিশু নওয়াজ সোমবার হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছে। হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশ শিশুর বয়সই ১-৫ বছরের মধ্যে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন,‘হঠাৎ করেই হাসপাতালে শিশু ডায়রিয়ার রোগী বেড়ে গেছে। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগীদের হাসপাতালের নীচ তলায় তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। ডায়রিয়া পানি বাহিত রোগ। খাবারের ত্রুটি থেকেই এর ব্যাপকতা বেড়েছে বরেও জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর