বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে মাইকিং ছাড়াই ‘গোপন’ নিলামের অভিযোগ নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১ দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে জয়পুরহাটে হঠাৎ শিশু ডায়রিয়ার প্রকোপ, দুই দিনেই ভর্তি শতাধিক কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়োগ আয়া, ওয়ার্ডবয় কাজ করেন প্রশাসনিক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫ পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬


জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আপন ভাবি মোছাঃ তারা বেগম (৪৪) ও তার স্বামী আব্দুর রাজ্জাক (৫৫) সহ পুরো পরিবারকে মারপিটের অভিযোগ উঠেছে আপন দেবরদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে, গত সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে নওগাঁ জেলা সদরের লটাপাড়া (আরজি নওগাঁ) এলাকায়।

উক্ত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী তারা বেগম এর ছোট ভাই মোঃ আলিম গত মঙ্গলবার (৩১ মার্চ) বাদী হয়ে- ১। মোঃ ডালা (৫০), ২। সিরাজ (৪০) ও ৩। আঞ্জ (৩৬) উভয়ের পিতাঃ মুনসের আলি মন্ডল, সাং-লাটাপাড়া আরজি নওগাঁ, থানা+জেলা নওগাঁ সদর উক্ত তিনজনকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নিজ বাড়ির বারান্দা মেরামতের কাজ করছিলেন ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায় অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে লাঠিসোঠা ও দেশিও অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে, এবং আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী তারা বেগমসহ তাদের দুটি সন্তান- তারেক ও জেসমিনকে এলোপাথারি ভাবে মারপিট করে। ভুক্তভোগীদের মধ্যে তারা বেগম গুরুতর আহত হলে পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে শারীরিকভাবে অসুস্থ ও আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী তারা বেগম বলেন, সামনে বর্ষা বাদলের দিন তাই বাড়ির বারান্দা মেরামতের জন্য মিস্ত্রি লাগিয়ে কাজ করছিলাম, হঠাৎ সে সময় আমার দেবর ও ননদরা এসে কাজ বন্ধ করতে বলে। কারণ জানতে চাইলে তারা বলে বারান্দার জন্য আমাদের যাতায়াতের রাস্তা কমে যাচ্ছে। এ সময় তাদের কথা রাখতে পলিথিন দিয়ে ঘেরা স্থান পরিষ্কার করে রাস্তা বের করে দিলেও হঠাৎ কেউ একজন বলে এদেরকে পেটা। সঙ্গে সঙ্গে তারা সকলে মিলে আমি ও আমার স্বামী সহ আমার দুই সন্তানকে মারতে শুরু করে।


আমার দুই দেবর ডালা ও সিরাজ আমাকে আঘাত করলে আমি গুরুতর আহত হই। পরে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হই। আমি আইনের কাছে বিচার চাই।


অভিযোগকারী মোঃ আলিম বলেন, আমার আপা-দুলাভাই সহ পুরো পরিবারকে অবৈধভাবে মারপিট করা হয়েছে। আমরা নিরীহ মানুষ তাই আইনের কাছে বিচার দিয়েছি। থানায় অভিযোগ করার পরে আমরা আরও বেশি বিপদে পরেছি। তারা নানান ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। তাই ভয়ে হাসপাতাল থেকে ছাড়পত্রের পরে আমার আপাকে আমাদের বাসায় এনে রেখেছি।
আমার বিশ্বাস আইন তদন্তের মাধ্যমে এর সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর