রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকাশপথের শ্রেষ্ঠত্বের অবসান, ইরানি আঘাতে তছনছ পেন্টাগন? হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে সরকারী বীজসহ কৃষি কর্মকর্তা ও দোকানী আটক, ভ্রাম্যমান আদালতে অর্র্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬



সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্যে বরাদ্দকৃত পাট বীজ খোলা বাজারে বিক্রির সময় এক উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও দোকানীকে লোকজন আটকের পর ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও তেকানি ইউনিয়নের চরবুরুঙ্গী গ্রামের শামসুল হকের ছেলে আব্দুস সালাম ও ওই পাট বীজের ক্রেতা চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের গফুর আলীর ছেলে ব্যবসায়ী মো: গোলাই।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ২৩০ প্যাকেট সরকারী তোষা পাট বীজ রিক্সাভ্যানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও বীজের ক্রেতা মো: গোলাইকে সন্দেহবশত আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করলে তাদের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে সোর্পদ করা হয়।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালতে উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সালামকে ৫০ হাজার ও পাট বীজের ক্রেতা মো: গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাৎক্ষনিক অর্থ প্রদান করায় মুচলেকা রেখে এবং ভবিষ্যতের জন্য সর্তক করে তাদের অবমুক্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, চলতি বছরে এখনো পাট অধিদপ্তরের সরকারি পাট বীজ উপজেলায় আসেনি। যতদূর জানতে পেরেছি উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বিগত বছরের এসব বীজ বিক্রি করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম মনজুরে মাওলা বলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ১০ম গ্রেডের হওয়ায় বিধি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিষয়টি পিএসসিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর