শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩ রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলী। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ আলী জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে। সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ২ এপ্রিল বিকেলে ধানগড়া ইউনিয়ন পরিষদের সামনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন এবং মারমুখী আচরণ করা হয়।

তার অভিযোগ, অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এতে বাধা দিলে মারধর করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর