বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
মতিঝিলে চার মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী একজন ক্যাম্পাস হিরোর বিদায়.. পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জয়পুরহাটে চাহিদা ২ লাখ ৩ হাজার,কোরবানিযোগ্য পশু প্রস্তুত  ৩ লাখ ২৬ হাজার ৭৫৩ কাজিপুরে শিক্ষা উপকরণ,  স্প্রে মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন  জেলা প্রশাসক  শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সনদ বিতরণ ঐতিহাসিক বারদুয়ারী পশুর হাটে মন্দা: ক্রেতা-বিক্রেতার খরায় লোকসানের শঙ্কায় খামারিরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

অনলাইন ডেস্ক: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ব্যতিক্রমী এক ঘটনায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন স্ত্রী পারভীন বেগম (৫০)। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত ছেরাগ আলী (৮০) শাহরাস্তি উপজেলার রাগৈ সুদুর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে। অভিযোগকারী পারভীন বেগম তার স্ত্রী।

অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, ছেরাগ আলী প্রতিনিয়ত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালমন্দ করেন এবং মারধর করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ছেরাগ আলীর মুখে তীব্র দুর্গন্ধ রয়েছে। এ কারণে তাকে মুখ পরিষ্কার রাখতে বললেও তিনি তা মানেন না। এতে ঘরের ভেতরে অবস্থান করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


অভিযোগে তিনি বিষয়টির যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। যেহেতু তারা স্বামী-স্ত্রী এবং দু’জনই বয়স্ক, তাই তাদের থানায় ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর