রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফ্যাসিবাদ বিরোধীরা এক্যবদ্ধ না থাকলে বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠবে -দুলু

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধীরা শক্তি এক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে নিজেরা বিরোধীতায় লিপ্ত হলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে পারে। দুলু বলেন, একটি দল সুকৌশলে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা করছে, তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। কোন ভাবেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না। আগামী ফেব্রুয়ারী মাসেই জাতীয় নির্বাচন দিতে হবে। জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নির্বাচন নিয়ে দেশে ও পাশের দেশে বসে নানা জন নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি একক ভাবে ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপিকে একক ভাবে ক্ষমতায় নেয়ার জন্য এখন থেকেই বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। গত সাড়ে ১৫বছর অবৈধভাবে জাতির ঘাড়ে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, গুম, হত্যা, নির্যাতন, লুটপাট ও দেশ বিরোধী কর্মকান্ড সর্ম্পকে সকলকে মনে করিয়ে দিতে হবে। বিনা ভোটে তিন তিনবার আওয়ামী লীগের ক্ষমতা দখলের কালো অধ্যায় আমাদের ভুলে গেলে চলবে না।
শনিবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে একডালা শুভেচ্ছা ফার্মের মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম সারোয়ারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দীন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাব্বাসুম রাত্রি এবং জুরান সুবাহ রোদেলা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর