মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে তালা আড্ডা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‎মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬


‎রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র,ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
‎
‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮ টায় বিশেষ এ অভিযান করা হয়।
‎
‎স্থানীয়রা জানান, রাত ৮টার পর জেনেভা ক্যাম্পে আকস্মিকভাবে র‍্যাব অভিযান চালায়। তবে, র‍্যাবের এ অভিযানের খবর আজ সকাল থেকেই জেনেভা ক্যাম্পে ছড়িয়ে পড়ার শীর্ষ মাদক ব্যবসায়ীরা ক্যাম্প থেকে পালিয়ে যায়। শীর্ষ মাদক ব্যবসায়ীরা কিভাবে আগেই খবর পেয়ে যায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
‎
‎র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আমরা ৩ জন কে মাদকসহ গ্রেফতার করি। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র,বিপুল পরিমান মাদক,ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযানে অব্যাহত থাকবে।
‎
‎তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্প ভালো মানুষের জন্য। ভালো মানুষের আবাস্থল হিসেবে এ এলাকা গড়ে তুলবো আমরা। এখানে মাদক ব্যবসায়ীদের কোন জায়গা হবেনা। অতীতে মাদক ব্যবসায়ীদের সম্পদ জব্দ করে সেগুলো বাজেয়াপ্ত করা এবং তাদেরকে মানিলন্ডারিং মামলা করা হয়েছে। অচিরে তাদেরকে নির্মূল করা হবে।
‎
‎এছাড়াও, জেনেভা ক্যাম্পের বাসিন্দারা আপনারা আপনাদের শিশুকে স্কুলে পাঠাবেন। তাদের মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনাদের সহায়তায় জেনেভা ক্যাম্পের মাদক নির্মূল করা হবে। জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের সব সময় জিরো টলারেন্স থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর