মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে তালা আড্ডা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ পুলিশের অভিযান: সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর থেকে ভারতীয় মদ উদ্ধার,

নিজস্ব প্রতিবেদক: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬



সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের ঘর খেয়াঘাট সংলগ্ন যাদুকাটা নদীর পূর্বপাড় থেকে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে নৌ পুলিশের টুকেরবাজার নৌ ফাঁড়ির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি পালিয়ে যায়।

পরবর্তীতে নদীর পূর্বপাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি প্লাস্টিকের বস্তা ও একটি কার্টন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল—
২৪ বোতল “AC Black” ভারতীয় মদ (প্রতি বোতল ৩৭৫ মি.লি.) ৮১ বোতল “Officer’s Choice” ভারতীয় মদ (প্রতি বোতল ৩৭৫ মি.লি. ও ১৮০ মি.লি.) মোট ১০৫ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ হাজার টাকা। উদ্ধারকৃত এসব মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর