সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
টেকনাফের শাহপরী থেকে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫১ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে প্রায় ৬ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা উদ্ধার, পরে অবমুক্ত শেরপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত মঠবাড়িয়ায় এক দিনে দুজনকে কুপিয়ে হত্যা সিংড়া গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন আগ্নেয়গিরির চূড়ায় নেমে বিশ্ব রেকর্ড গড়লেন থাই স্কাইডাইভার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৯.৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ-ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১)—এই চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ-ইউনিটে মোট ৫ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯১ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৩৪ শতাংশ।

পরীক্ষা চলাকালে সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ দায়িত্ব পালন করে। এছাড়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য কেন্দ্রসংলগ্ন স্থানে বসার ব্যবস্থা করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রক্টরিয়াল টিম, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও মেডিকেল টিম প্রস্তুত ছিল।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবদানের কথা উল্লেখ করেন।

একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিদ্যুৎ বিভাগ ও শাহজাদপুরবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৭ মার্চ ‘সি-ইউনিট’ এবং ৩ এপ্রিল ‘বি-ইউনিট’ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর