বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত এক মাসে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশু (গরু ও মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে।

এছাড়া গত ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ২২ বিজিবির অধীনস্থ নারায়নপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করা হচ্ছিল, তবে পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধারাবাহিকতায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,‘সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি টহল ও নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্তে অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর