শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ  নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকটে চিকিৎসা সেবা ব্যাহত ইমপেরিয়াল স্কুলে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কোস্ট গার্ডের অভিযান: হাতিয়ায় মেঘনা নদীতে বিপুল অবৈধ তেল জব্দ, আটক ৪ বঙ্গোপসাগরে ফিশিং টলার থেকে যেভাবে ৫ লাখ ইয়াবা জব্দ নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সীমান্তবর্তী থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন কামরুজ্জামান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায়এলাকায় চাঞ্চল্য দ্বিতীয় স্বামী পলাতক। জেলার ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল-২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন। রাশেদা বেগম উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সোতার আদর্শ গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে রাশেদা বেগমের প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর মুনঝার এলাকার বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরি  রাতে বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) পাশের একটি ধানক্ষেতে রাশেদার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর