শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ  নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকটে চিকিৎসা সেবা ব্যাহত ইমপেরিয়াল স্কুলে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কোস্ট গার্ডের অভিযান: হাতিয়ায় মেঘনা নদীতে বিপুল অবৈধ তেল জব্দ, আটক ৪ বঙ্গোপসাগরে ফিশিং টলার থেকে যেভাবে ৫ লাখ ইয়াবা জব্দ নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সীমান্তবর্তী থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন কামরুজ্জামান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা

নওগাঁ প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
??????????????

নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কমল গোটা গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ঘরের ভেতরে থাকা ৪টি ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় বসতবাড়ীতে বসবাসকারী সাইদুর ও মর্জিনা নামের দুইজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, নওগাঁ সদর থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, ৪টি কম্বল এবং ২টি শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহীন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর