রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়ল ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী বগুড়ার নন্দীগ্রামে সরকারি গাছ নিধর: নায়েবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ শেরপুরে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: এমপি বাবুল শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, লালমনিরহাট-২ আসনের কোনো গ্রামীণ রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। আমাদের নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে। রবিবার প্রায় ১৩ কোটি টাকার ৬টি সড়কের নির্মাণকাজ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এদিন সকাল সাড়ে নয়টায় দলগ্রাম ইউনিয়নের ওসমানের বাড়ির রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এই নির্মাণকাজ চলছে।

ভারতীয় সীমান্ত ঘেঁষা এ জনপদে ভালো রাস্তা না থাকায় বর্ষাকালে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যাতায়াত ছিল একটি বড় বাধা। জনগণের দুর্ভোগ কমাতে প্রথম ধাপে এসব উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। এটি কেবল শুরু, পর্যায়ক্রমে নির্বাচনি এলাকার সব রাস্তাঘাটের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলে জানান সংসদ সদস্য।

এমপি বাবুল আরো বলেন, মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদক প্রতিরোধ না করলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক উৎপাদন, পাচার, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেও এগিয়ে আসতে হবে। রাষ্ট্র, সমাজ ও পরিবার সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

সার ও তেলের বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে এ মুহূর্তে কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

এ সময় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর