বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ
নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির ট্রাম্পের স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ: এক্স থেকে উধাও তাসনিম নিউজের অ্যাকাউন্ট ব্র্যাক ইপিএলে গ্রাহকের মানি লন্ডারিং অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বিশ্বজুড়ে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বিএমডব্লিউর সাত অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

অনলাইন ডেস্ক: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তরের ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে‌ রকেট ব্যারাজ বা মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বারবার হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে দোভিভ বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর আগে, গত ২৪ ঘণ্টায় উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালানোর কথাও জানিয়েছে সংগঠনটি।

হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। সূত্র : আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর