শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’ দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার দেশের বাজারে আজকের স্বর্ণের দাম জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬



পটুয়াখালীর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত বোট, মাছ ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর