জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৯৭ পরীক্ষার্থী ।২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় মোট ১২ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ভিত্তিক পরীক্ষায় মোট ১৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল-২০-২৬) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ১৭টি কেন্দ্রে অংশ নেয় ৮ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী। এদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় উপস্থিত ছিল ৭ হাজার ৫৫০ জন, অনুপস্থিত রয়েছে ৭০ জন।
অন্যদিকে দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৬০৪ জন। কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৬ জন, অনুপস্থিত রয়েছে ১১০ জন। এ ছাড়াও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী ছিল। বাংলা-২ পরীক্ষায় উপস্থিত হয়েছে ১ হাজার ৬৮ জন, অনুপস্থিত রয়েছে ১৭ জন।
পরীক্ষার সার্বিক বিষয় নিশ্চিত করে জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) এস.এম. তানভীর উল-আলম জানিয়েছেন, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষাগুলো সুশৃঙ্খল,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।