সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দলিল জালিয়াতি মামলায় দলিল লেখক মাহমুদুল হাসান কারাগারে

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫



সুনামগঞ্জের ছাতকে দলিল জালিয়াতির অভিযোগে দলিল লেখক মাহমুদুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ছাতকের নছরতপুর গ্রামের ডাক্তার সোহেল মিয়া বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ছাতক সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক মাহমুদুল হাসান, তার স্ত্রী নাদিরা খান, দলিল লেখক লায়েক মিয়া ও আবুল কালাম খানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা ও জাল দলিল প্রণয়নের অভিযোগে সুনামগঞ্জের ছাতক আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা সিআর ৭৮/২৫(ছাতক) দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অদ্য ২ নভেম্বর, রবিবার, আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হন।

তদন্ত প্রতিবেদন ও উপস্থাপিত দলিলিক সাক্ষ্যপ্রমাণের ওপর বিস্তারিত শুনানি শেষে সুনামগঞ্জের মাননীয় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রধান আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও জাল দলিল সৃজনের অভিযোগের সত্যতা পান এবং তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে বাকি আসামিদের অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে।

বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, এডভোকেট সৈয়দ শাফাত আহমদ এবং এডভোকেট হুমায়ুন কবির।

বাদীপক্ষ ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ আদালতে আরও একাধিক জালজালিয়াতি ও মিথ্যা দলিল প্রণয়ন সংক্রান্ত মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এসব মামলাতেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর